দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জে খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা উপজেলা প্রশাসন উচ্ছেদ করার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দখলের অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার রাহুতকাঠি বন্দরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাহুতকাঠি বন্দরের খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গত ১১ আগস্ট উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই জমিতে আবার স্থাপনা তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নার্গিস বেগমের মদদে জমিটি পুনরায় দখলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ‘একবার ইউএনওসহ গিয়ে সতর্ক করে এসেছি। এরপরও দখলে রাখার কারণে উচ্ছেদ করেছি। এখন শুনেছি, আবারও দখল করেছে। একজন ইউপি সদস্য যদি নিয়ম না মানেন, এটা মেনে নেওয়া যায় না। এরপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য নার্গিস বেগমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এমএম/